রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

এনায়েতপুরে ছাত্র হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৫৭৬ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুরে ছাত্র হত্যা মামলায় দারোগ আলী সরকার (৪৬) নামের এক নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে জালালপুরের স্থানীয় বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দরোগ আলী সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সৈয়দপুর গ্রামের বাসিন্দা। তিনি আসতুল্লাহ সরকারের ছেলে এবং ১৩ নং জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে
এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ২১ সেপ্টেম্বর ২০২৪-এর ৩ নং মামলার আসামি দারোগ আলীকে
গ্রেফতার করে।

এবিষয়ে এনায়েতপুর থানার ওসি জাহিদ হাসান বলেন, আ’লীগ নেতা দারোগ আলীকে জুলাই আন্দোলনের ছাত্রহত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। পরে তাকে দুপুরের দিকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme