রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

শিশুমেলা বিদ্যানিকেতনের বেসরকারি বৃত্তিতে অভাবনীয় সাফল্যের পর, প্রাথমিক বৃত্তিতেও ঈর্ষণীয় সাফল্য:

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৩৯ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মাইঝাইল গ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শিশুমেলা বিদ্যানিকেতন ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পরীক্ষায় অংশগ্রহণকারী ৩ জন শিক্ষার্থীর মধ্যে ২ জন বৃত্তি লাভ করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে।

এ সাফল্যে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, অভিভাবকবৃন্দ ও শুভানুধ্যায়ীরা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ জীবনের আরও সাফল্য কামনা করেন।
বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, নিবিড় পরিচর্যা, কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। তারা ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়নে একই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, স্থানীয় শিক্ষানুরাগীরা ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আরিফুল ইসলাম বাবু মনে করেন, সীমিত সংখ্যক পরীক্ষার্থী নিয়ে এমন সাফল্য শিশুমেলা বিদ্যানিকেতনের শিক্ষার মান ও শিক্ষকদের আন্তরিকতার উজ্জ্বল প্রমাণ। তারা আশা প্রকাশ করেন, আগামী বছরগুলোতে প্রতিষ্ঠানটি আরও বড় সাফল্য অর্জন করে বেলকুচির শিক্ষা অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme