রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

বেলকুচিতে রিমোট কন্ট্রোল বিমান আবিস্কার করে আকাশে উড়ালো মোঃ আলামিন মোল্লা

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ মে, ২০২৬
  • ২০৭ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

 

বিশ্বকে তাক লাগিয়ে মেধা ও প্রতিভা কাজে লাগিয়ে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ব্যাটারী চালিত বিমান আবিস্কার করে আকাশে উড়ালো মোঃ আলামিন মোল্লা নামে এক তরুণ।
জানা যায়, মোঃ আলামিন মোল্লা সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলা ধুকুরিয়াবেড়া ইউনিয়ন খামার উল্লাপাড়া গ্রামের মোঃ আক্তার মোল্লার ছেলে।
১২ই মে মঙ্গলবার বিকেলে এনায়েতপুর বেরিবাদে পরীক্ষামূলক সর্বপ্রথম এই বিমান আকাশে উড়ানো হয়। এভাবে আকাশে বিমান উড়ানো দেখে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় বইছে। রিমোটের সাহায্যে বিমান উড়াবে বলে খবর পেয়ে দেখার জন্য অনেকেই দুর-দুরান্ত থেকে ছুটে আসছেন।

আলামিন জানায়, অর্থের অভাবে আমি বেশি লেখাপড়া করতে পারিনি। প্রাইমারী স্কুল পাশ করেই পেটের দায়ে গাজীপুর মাওনা শ্রীপুর নোমান টেক্সটাইলে অপারেটর হিসেবে কাজ করি।

 

তবে ছোট বেলা থেকেই আমার স্বপ্ন ছিল আমি নিজেই বিমান বানিয়ে আকাশে উড়াবো। তাই আকাশে বিমান উড়তে দেখলেই দৌড়ে গিয়ে দেখতাম কিভাবে বিমান আকাশে উড়ে যায়।

তখন থেকেই ভাবতে থাকি কিভাবে বিমান বানানো যায়, আর তখন থেকেই বিমান নিয়ে গবেষণা করতে থাকি, এমনকি ইউটিউব গুগোলে সার্চ দিয়ে দেখতাম কিভাবে বিমান তৈরি করতে হয়। তারপর থেকেই আমার মেধা খাটিয়ে বিভিন্ন যন্ত্রপাতি সংগ্রহ করে বিমান বানানোর চেষ্টা করি। ১০-১২টা বিমান বানিয়ে আকাশে উড়ানোর চেষ্টা করেছি কিন্তু সেগুলোকে আকাশে উড়াতে পারিনি, উড়াতে গিয়ে পরে ভেঙে গিয়েছে, এতে আমি অনেক আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি কারন আমি এক দরিদ্র ঘরের সন্তান, আমি অল্প মজুরিতে অপারেটর হিসেবে টেক্সটাইলে চাকুরী করি। আমার দীর্ঘদিনের পরিশ্রম ও চেষ্টা সার্থক হয়েছে, এটা আমার ১৩তম বিমান এটা আকাশে উড়াতে সক্ষম হয়েছি।

আমার দীর্ঘদিনের স্বপ্নকে আমি বাস্তবে রুপান্তরিত করতে পেরে আমার খুব আনন্দ লাগছে। এটা ছোট আকারে নমুনা স্বরূপ বানিয়েছি ভবিষ্যতে আরও বড় করে হাইপাওয়ার যন্ত্রাংশ প্রযুক্তি ব্যবহার করে আমি সহ আরও ৪-৫ জনকে নিয়ে আকাশে উড়তে চাই, আমি ইচ্ছা করলে আমার মেধাকে কাজে লাগিয়ে আমি বড় বিমান বানাতে পারবো, কিন্তু আর্থিক অভাবের কারণেই বানাতে পারবোনা, আমাকে যদি কেউ আর্থিক সহযোগিতা করে তাহলে আমার নিজ হাতে বানানো বিমান আন্তর্জাতিক বিমান বন্দরে উড়ানো সম্ভব।
এ বিষয়ে আলামিন মোল্লা বড় বাস্তব বিমান বানাতে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিকট সুদৃষ্টি ও আর্থিক সহযোগিতা কামনা করেন।

আলামিনের মাঝে যে প্রতিভা ও মেধা রয়েছে ওকে আর্থিকভাবে সহযোগিতা ও উৎসাহ দিলে ওর ধারা দেশের উন্নয়নে ভাল কিছু তৈরি করা সম্ভব বলে মনে করেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme