রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জে এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন

বেলকুচিতে খড়েরপালা থেকে রিভলভার উদ্ধার করেছে পুলিশ

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৫৫ বার পঠিত

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় খড়েরপালার ভেতর থেকে একটি রিভলভার উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ মে ) দুপুরে উপজেলার ধুকুরিয়াবেড়া ইউনিয়নের চাঁদ মেটুয়ানী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বেলকুচি থানার অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর মোবাইল ফোনের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চাঁদ মেটুয়ানী গ্রামের মোঃ রাজু সরকার (৩৫) এর বসতবাড়ির সামনে থাকা খড়েরপালার মধ্যে একটি রিভলভার রয়েছে।

সংবাদের ভিত্তিতে বেলকুচি সার্কেলের নেতৃত্বে বেলকুচি থানার এসআই মোঃ মামুনুর রশিদ, এএসআই মোঃ মুকুল হোসেন, এএসআই মোঃ হালিম, এএসআই নয়ন কৃষ্ণ সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন।

পরে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে খড়েরপালা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলভার উদ্ধার করা হয়।
এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর জানান, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme