রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জে এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন

নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে উন্নত চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৯৬ বার পঠিত

 

শহিদুল ইসলাম, প্রতি‌বেদক:

রাঙ্গামাটি পার্বত্য জেলার নানিয়ারচর জোন সদরে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বগাছড়ি, নানিয়ারচর এলাকার বাসিন্দা জোনের পক্ষ থেকে একজন মোছাঃ সুরমা বেগম’কে উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

১২ এপ্রিল ২০২৬, রবিবার সকাল ১১ ঘটিকায় উক্ত অনুষ্ঠানে নানিয়ারচর জোনের জোন উপ-অধিনায়ক মেজর শেখ মোহাম্মদ নাঈম আর্থিক সহায়তা বর্ণিত মহিলা অসুস্থ থাকায় তার পিতা মোহাম্মদ তাজকুল মিয়ার নিকট হস্তান্তর করেন।

এ সময় জোন উপ-অধিনায়ক মানবিক সহায়তার অংশ হিসেবে অসহায় ও দুঃস্থ জনগণের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

সহায়তা প্রাপ্ত মোছাঃ সুরমা বেগম অসুস্থ থাকায় তার পিতা মোহাম্মদ তাজকুল মিয়া নানিয়ারচর জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ সহায়তা তার চিকিৎসা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন।

নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম স্থানীয় জনগণের মাঝে ইতিবাচক প্রভাব ফেলছে এবং এই এলাকার জনগণের সাথে সেনাবাহিনীর সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme