রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ ইমাম জাফর

  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১০৯ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

 

বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি উপজেলা শাখার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ ইমাম জাফর।
৪ এপ্রিল শনিবার দুপুরে বেলকুচি থানা অফিসার ইনচার্জ অফিস কক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় ওসি মোঃ ইমাম জাফর বলেন, সাংবাদিক পুলিশ প্রশাসন একে অপরের পরিপূরক। সাংবাদিকরা সঠিক তথ্য লেখনীর মাধ্যমে প্রকাশ করলে সেই তথ্যের উপর ভিত্তি করে জাতি সচেতন হবে। পাশাপাশি প্রশাসনকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করলে আমরা তাৎক্ষণিকভাবে আইনী পদক্ষেপ নিয়ে এলাকায় সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি ঘুষ খুনখারাপি মাদক কারবারি সহ সকল প্রকার অপরাধীকে আইনের আওতায় আনা সহজ হয়।

 

সাংবাদিক হলো জাতির বিবেক বা আয়না স্বরূপ। আয়নার সামনে গেলে যেমন নিজের আসল চেহারা দেখা যায়, তেমনি সাংবাদিক এর সঠিক তথ্য লেখনি বা সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের সার্বিক আসল তথ্য জানা যায়। তাই আপনারা আমাদেরকে এলাকার সঠিক তথ্য দিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত বজায় রাখতে ও দেশের উন্নয়নে মানবিক কাজে সহযোগিতা করার আহবান জানান তিনি।

 

মতবিনিময় কালে উপস্থিত ছিলেন বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি শাখার সভাপতি মোঃ রেজাউল করিম, সহসভাপতি মোঃ আতিকুর রহমান খন্দকার, সহসভাপতি মোঃ আবু হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, দপ্তর সম্পাদক মোঃ সোহরাওয়ার্দী হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, কার্যকরী সদস্য মোঃ নাজমুল হাসান, কার্যকরী সদস্য মোঃ জাহাঙ্গীর আলম জুবিটর, কার্যকরী সদস্য মোঃ সোহেল রানা, কার্যকরী কার্যকরী সদস্য মোঃ আব্দুর রহমান, কার্যকরী সদস্য মোঃ রোমান রিয়াদ, কার্যকরী সদস্য মোঃ রানা, মোঃ সায়েম হোসেন, মোছাঃ রিমা খাতুন, মোঃ জহুরুল ইসলাম, মোঃ খোরশেদ আলম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme