রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

শিমুল ফুলের বাগানে ঘুরতে এসে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু উল্লাপাড়ায়

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১১৫ বার পঠিত

 

এনামুল হক উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিমুল ফুলের বাগানে ঘুরতে এসে ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে নিচে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঘাটিনা রেলব্রিজ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আব্দুল লতিফ প্রামাণিকের ছেলে আলফে সানি এবং আক্তার হোসেনের ছেলে ফয়সাল।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে দুই যুবক ঘাটিনা এলাকার শিমুল ফুলের বাগান দেখতে ও ছবি তুলতে রেলব্রিজের ওপর ওঠেন। এ সময় হঠাৎ একটি ট্রেন এসে পড়লে তারা সরে যাওয়ার চেষ্টা করেন। এতে ট্রেনের ধাক্কায় একজন ঘটনাস্থলেই মারা যান এবং অপরজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা (সদর) ৩০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উল্লাপাড়া মডেল থানার এসআই মোকলেছুর রহমান জানান, ট্রেনের ধাক্কায় ব্রিজ থেকে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme