রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

সরকার দূর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু সিরিয়াস জনগণ দেখার অপেক্ষায় আছে- ​মাওলানা রফিকুল ইসলাম খান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১০৪ বার পঠিত

 

এনামুল হক উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ

সিরাজগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, বর্তমান সরকার দূর্নীতি বন্ধের ব্যাপারে কতটুকু সিরিয়াস জনগণ দেখার অপেক্ষায় আছে। দলীয় নেতাকর্মী, কর্মকর্তা কর্মচারী, প্রশাসন সবাই সচেতন হলে দূর্নীতি কমে যাবে। সরকার কঠোর হলে দূর্নীতি মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব।

বৃহস্পতিবার (০৫ মার্চ) উল্লাপাড়া উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দূর্নীতি প্রতিরোধে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনিনএসব কথা বলেন।

তিনি বলেন, পবিত্র রমজান মাস কোরআন নাযিলের মাস। এজন্যই এই মাসের এতো গুরুত্ব। কোরআন হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। কোরআনের মর্যাদা রক্ষার জন্য সবাইকে চেষ্টা করতে হবে। কোরআনের আইন চালু হলে দূর্নীতি বন্ধ হয়ে যাবে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা, উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme