রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‍্যালি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫৩ বার পঠিত

 

আবদুল কাদের চট্টগ্রাম প্রতিনিধি :

রাঙ্গুনিয়া উপজেলার কোদালা ইউনিয়নে মাহে রমজানকে স্বাগত জানিয়ে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারী) সকালে ইত্তেহাদে ওলামায়ে ইসলাম কোদালা ও আবনায়ে কোদালা ওলামা সংস্থার যৌথ উদ্যোগে এই কর্মসূচী করা হয়। এদিন সকালে কোদালা ধোপাঘাট থেকে শুরু হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে শেষ করা হয়।

#পরে কোদালা চৌমুহনী এলাকায় আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন কোদালা মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি আবদুল কাদের।

#ইত্তেহাদে ওলামায়ে ইসলাম কোদালার সভাপতি মাওলানা আবুল ফয়েজ আনছারীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপদেষ্টা মাওলানা হাফেজ জাফর সাদেক, সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, সদস্য মাওলানা আবদুল মাবুদ, আবনায়ে কোদালা ওলামা সংস্থার সভাপতি মাওলানা মুহাম্মদ সালাউদ্দিন, অর্থ সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ মাসুম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ মনছুর, মুফতি গিয়াস উদ্দিন, মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম আমিনি, মাওলানা আব্দুল করিম, মাওলানা মুহাম্মদ লোকমান, মাওলানা মুহাম্মদ ইলিয়াস, ক্বারী মুহাম্মদ ইউসুফ, শেখ সাবের, হাফেজ মাওলানা মুহাম্মদ মুহিবুল্লাহ, মাওলানা সালেহ আহমদ, মাওলানা মুহাম্মদ এনাম, মুফতি জয়নুল আবেদীন, মাওলানা মুহাম্মদ লোকমান, মাওলানা মুহাম্মদ ইসমাঈল, হাফেজ মাওলানা মুহাম্মদ খোরশেদ, মাওলানা আবুল বশর, সমাজসেবক এনাম সওদাগর, ইউনুস মনি, নুরুল আলম মেম্বার, মোহাম্মদ সেলিম প্রমুখ। এতে সর্বস্তরের আলেম ওলামাবৃন্দ এবং তৌহিদি জনতা অংশগ্রহণ করেন।

উল্লেখ্য ইতিপূর্বেও আবনায়ে কোদালা ওলামা সংস্থা রাঙ্গুনিয়াজুড়ে মানবিক নানা কর্মকান্ড পরিচালনা করে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme