রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

মানিকগঞ্জ–এর তিন আসনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর পুনর্দখল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১১ বার পঠিত

রুহুল আমিন, ব্যুরো প্রধান, মানিকগঞ্জ:

দীর্ঘ সময় পর মানিকগঞ্জের তিনটি সংসদীয় আসনে আবারও শক্ত অবস্থান গড়ে তুলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সাম্প্রতিক নির্বাচনে জেলার তিনটি আসনেই বিএনপি–সমর্থিত প্রার্থীদের বিজয়ে দলীয় নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা ও উচ্ছ্বাস দেখা দিয়েছে। স্থানীয় রাজনীতিতে এটি বিএনপির জন্য এক ধরনের ‘পুনর্জাগরণ’ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
ঘোষিত ফলাফল অনুযায়ী, মানিকগঞ্জ-১ (১৬৮) আসনে বিএনপি–সমর্থিত প্রার্থী এস এ জিন্নাহ কবীর এক লাখ ৩৭ হাজার ৭৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. তোজাম্মেল হক পেয়েছেন ৭৭ হাজার ৮১৮ ভোট।
মানিকগঞ্জ-২ (১৬৯) আসনে বিএনপি–সমর্থিত প্রার্থী মঈনুল ইসলাম খান এক লাখ ৭৫ হাজার ৭৭৬ ভোট পেয়ে জয়লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের প্রার্থী মো. সালাহউদ্দিন পেয়েছেন ৮১ হাজার ৫৩১ ভোট।
অপরদিকে মানিকগঞ্জ-৩ (১৭০) আসনে বিএনপি–সমর্থিত প্রার্থী আফরোজা খানম এক লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ সাইদনূর পেয়েছেন ৬৪ হাজার ২৪২ ভোট।
জানা গেছে, তৃণমূল পর্যায়ে দীর্ঘদিন ধরে সংগঠন পুনর্গঠন, নিয়মিত উঠান বৈঠক, গণসংযোগ এবং ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগের ফলেই এ সাফল্য এসেছে। ফলাফল ঘোষণার পর জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।
দলীয় নেতারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণ ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়েই তাঁরা সামনে এগিয়ে যেতে চান। একই সঙ্গে তাঁরা প্রতিশ্রুতি দেন, উন্নয়ন ও সুশাসন নিশ্চিত করতে সবাইকে সঙ্গে নিয়েই কাজ করবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মানিকগঞ্জে বিএনপির এই সাফল্য ভবিষ্যৎ রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। তবে নির্বাচনের পর রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জনগণের আস্থা ধরে রাখাই হবে দলের জন্য বড় চ্যালেঞ্জ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme