রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জে এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন

নানিয়ারচর সেনা জোন কর্তৃক অসহায়‌দের মা‌ঝে শীতবস্ত্র ও নগদ অর্থ প্রদান

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৪ বার পঠিত

 

শ‌হিদুল ইসলাম, প্রতিবেদক:

রাঙ্গামাটি পার্বত্য জেলা’র নানিয়ারচর সেনা জোন (১৭ই বেংগল) এর উদ্যোগে নানিয়ারচর উপজেলার দুর্গম পাহাড়ী অঞ্চলে বসবাসরত জনগণের মাঝে এই তীব্র শীতের কষ্ট লাঘব করার জন্য নানিয়ারচর জোন সদরে বিনামূল্যে শীতবস্ত্র সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

৩ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার ১১ টায় জোন কমান্ডার বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি এর উপস্থিতিতে নানিয়ারচর জোন সদরে ১৮ জন পাহাড়ী এবং ১৪ জন বাঙালিদের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়।

জোন কমান্ডার, নানিয়ারচর জোন, বলেন যে, পাহাড়ি জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সেনাবাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। নানিয়ারচর উপজেলার এলাকার স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক শীতার্তদের মাঝে নিয়মিত শীতবস্ত্র সামগ্রী বিতরণ এবং এমন উদ্যোগ নিয়মিত প্রদানের জন্য জোন কমান্ডারের নিকট আবেদন করেন।

বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন কর্তৃক অত্র এলাকার জনসাধারণের কল্যাণের জন্য বিভিন্ন ধরণের উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme