রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

তামাই প্রভাকর বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা কুচকাওয়াজ ডিসপ্লে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত,

  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১২৭ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৩নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন তামাই প্রভাকর বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তলন, কুচকাওয়াজ, ডিসপ্লে, নৃত্য পরিবেশন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে ব্যজ পরিয়ে দেন ছাত্র ছাত্রীরা, পরে কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়।
বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে পায়রা অবমুক্ত করণ ও বেলুন ফেস্টুন উড়িয়ে খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন উক্ত খেলার প্রধান অতিথি বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান।

২৪,শে জানুয়ারি শনিবার সকালে তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উক্ত ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তামাই প্রভাকর বিদ্যানিকেতন পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ সামসুল হক খান।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল অব বাংলাদেশ এ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং প্রফেসর ড. এম আসাদুল হক, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব ফজলার রহমান তালুকদার,

বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব সোলায়মান হোসেন মোল্লা, বেলকুচি থানা অফিসার ইনচার্জ শেখ ফরিদ উদ্দিন, তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ সরকার, প্রভাকর বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী ও মাঠের চারদিকে হাজার হাজার দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme