রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

নির্বাচন পরিস্থিতি ভালো, পছন্দের ‘ঘোড়া’ প্রতীক পেলেন ইলিয়াস রেজা রবিন

  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

 

শেখ মাহবুব সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মানবাধিকার কর্মী মো. ইলিয়াস রেজা রবিন।

বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে প্রতীক বরাদ্দ অনুষ্ঠান শুরু হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আমিনুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মো: ইলিয়াস রেজা রবিন তার পছন্দের প্রতীক ‘ঘোড়া’ বরাদ্দ পান।

প্রতীক বরাদ্দ প্রসঙ্গে মোঃ ইলিয়াস রেজা রবিন বলেন, জনগণ ও তরুণ প্রজন্মের চাওয়া ছিল শক্তির প্রতীক ‘ঘোড়া’। ভোটের মাঠে সাধারণ ভোটারই সবচেয়ে বড় শক্তি। ব্যালট পেপারে প্রতীকটি স্পষ্টভাবে দেখা যায়, যা সহজেই ভোটারদের নজরে আসে। দৌড়েও সেরা প্রতীক হওয়ায় আমি ‘ঘোড়া’ প্রতীক বেছে নিয়েছি।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি তরুণ প্রজন্মকে সারাদিন ভোটকেন্দ্রে উপস্থিত থেকে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানাই।

রায়গঞ্জ, তাড়াশ ও সলঙ্গার ভোটাররা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে এই এলাকার সার্বিক উন্নয়নে আমি আমার মেধা ও পরিশ্রম দিয়ে কাজ করবো। আশা করি, রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গার মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন।

নির্বাচন কমিশনসহ বিএনপি ও জামায়াত জোটের সকলের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখেন।

উল্লেখ্য, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মানবাধিকার কর্মী মোঃ ইলিয়াস রেজা রবিন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ১ নং তালম ইউনিয়নের তালম সরাতলা গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত প্রকৌশলী ইসমাইল হোসেনের ছেলে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme