রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

উল্লাপাড়ায় অফিস সহায়ক দিয়ে বিদ্যুৎ লাইনের কাজে একজনের মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬
  • ৭৮ বার পঠিত

 

মোঃ এনামুল হক উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অফিস সহায়ক কে দিয়ে বিদ্যুৎ এর লাইনম্যানের কাজ করাতেন বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা তারাই ধারাবাহিকতায় রবিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার সলঙ্গা ইউনিয়নের চৌবিলা গ্রামে বিদুৎ লাইনের কাজ করতে গেলে বিদ্যুতায়িত হয়ে রেজাউল করিম (৪০) নামের পল্লী বিদ্যুতের অফিস সহায়কের মৃত্যু হয়।

এ ঘটনার পরে সলঙ্গা থানায় ৫ লক্ষ টাকা ও হিতহ রেজাউল করিমের স্ত্রী কে অফিস সহায়কের চাকরি দিবে এই মর্মে মিমাংসা করেন বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও নিহত পরিবার। এমন ঘটনা নিয়ে চলছে আলোচনা সমাআলোচনা, স্থানীয়দের দাবি একজন অফিস সহায়ক কে দিয়ে কি করে বিদ্যুৎ লাইনের কাজ করায় এই মৃত্যুর দায়ী বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা, এদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানান তারা।

পরি্বার ও স্বজনরা জানান, রবিবার সকালে চৌবিলা গ্রামে বৈদ্যুতিক সংযোগ লাইনের মেরামতের কাজ করছিলেন রেজাউল এ সময় তিনি খুঁটিতে ওঠেন। পরে অসাবধানতাবশত বিদ্যুতের মেইন তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। মৃত রেজাউল করিম সলঙ্গা থানার চড়িয়া উজির গ্রামের মৃত ওমর আলী প্রামানিক এর ছেলে সে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ সলঙ্গা সাব জোনাল অফিসে অফিস সহয়াক হিসেবে কর্মরত ছিলেন।

এবিষয়ে সলঙ্গা থানার এস আই মাহবুব এ তথ্য নিশ্চিত করে বলেন, উভয় পক্ষে সমযোতার মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সলঙ্গা সাব জোনাল অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুনিয়র ইন্জিনিয়ার গোলাম জিলানী তিনি জানান, রেজাউল আমাদের অফিসের কর্মচারী ছিলেন, আমরা তার বউকে তার করা পোষ্টে চাকরি দিবো এবং তার মেয়ের বিয়ে আমরা যা পারি তা সহায়তা করবো এসময় তিনি টাকার কথা উল্লেখ করেন নাই তবে যারা তবে মিমাংসায় তারা জানান ৫ লক্ষ টাকা এবং রেজাউল করিমের স্ত্রী কে অফিস সহায়কের চাকরি দিবে এই মর্মে মিমাংসা করা হয়েছে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme