রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

বেলকুচিতে প্রতিবন্ধী, নারী ও যুবদের মাঝে সহায়তা সামগ্রী ও প্রশিক্ষণ সনদ বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬
  • ১২৯ বার পঠিত

 

রিপোর্ট, রেজাউল করিম সিরাজগঞ্জ  :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় রাজস্ব উন্নয়ন তহবিল ২০২৫-২৬ অর্থবছরের আওতায় প্রতিবন্ধী, নারী ও যুব সমাজের জীবনমান উন্নয়নে বিভিন্ন সহায়তা সামগ্রী ও প্রশিক্ষণ সনদ বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: আমিনুল ইসলাম বলেন, “প্রতিবন্ধী ও কর্মক্ষম জনগোষ্ঠীকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকার পরিকল্পিতভাবে কাজ করে যাচ্ছে। রাজস্ব উন্নয়ন তহবিলের মাধ্যমে গৃহীত এসব উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে ২০ জন জনশারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার, ৫ জন কর্মক্ষম প্রতিবন্ধীর মাঝে মালামালসহ দোকান ঘর, ২৫ জন প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন, এবং যুব সমাজের ২০ জন সদস্যের মধ্যে কম্পিউটার ও ২০ জন সদস্যের মধ্যে ড্রাইভিং প্রশিক্ষণের সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান বলেন, এ ধরনের সহায়তা কার্যক্রম প্রতিবন্ধী, নারী ও যুব সমাজের আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অনুষ্ঠানে উল্লেখযোগ্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ মোঃ শেখ ফরিদ উদ্দিন, উপজেলা কৃষি অফিসার সুকান্ত ধর, উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু হেলাল প্রমুখ। এছাড়াও স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যম প্রতিনিধি, উপকারভোগী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি উপকারভোগীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme