রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে পীর গঞ্জ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬
  • ৬৫ বার পঠিত

 

মোঃ মাহফুজুর রহমান স্টাফ রিপোর্টার ঠাকুর গাঁও:

 

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার প্রতিবাদে এবং হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুর গাঁও পীর গঞ্জ উপজেলা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পীর গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার বিকেলে, উপজেলা পীরগঞ্জ বিএনপি’র পার্টি অফিস থেকে পূর্ব রাস্তার মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পৌর শহরে বিএনপির কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ করা হয়।

প্রতিবাদ সমাবেশে পীর গঞ্জ স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশিদ, এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,পীর উপজেলা স্বেচ্ছাসেবক দলের, সাধারণ সম্পাদক, হাসানুল আল বান্না, পৌর শাখার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুবেল হক জিয়া সাইবার ফোর্স পীর গঞ্জ উপজেলা শাখায় আহবায়ক মোঃ মাহফুজুর রহমান জিয়া সাইবার ফোর্স উপজেলা শাখায় সদস্য সচিব মোঃ শরিফ, জিয়া সাইবার ফোর্স উপজেলা শাখায় যুগ্ন আহ্বায়ক নুরুজ্জামান, পৌর শাখার স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোঃ ফজলু ।

সমাবেশে বক্তারা বলেন, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির’কে যারা গুলি করে হত্যা করেছে, তাদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় এর দায় সরকারকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

এসময় বক্তারা আরও বলেন, রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে একের পর এক নেতাকর্মীকে হত্যার ঘটনা গণতন্ত্র ও আইনের শাসনের জন্য ভয়াবহ হুমকি। দ্রুত এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে আন্দোলন আরও কঠোর হবে বলে হুশিয়ারী দেন বক্তারা।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme