রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জে এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন

চট্টগ্রা‌মে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ক‌রে‌ছে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৬৫ বার পঠিত

 

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক চট্টগ্রাম :

বাংলা‌দে‌শের মান‌বিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী মিয়া চৌধুরী-বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর চৌধুরী ট্রাস্ট-এর সহযোগিতায় জাহাজী শ্রমিক ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।

৮ জানুয়ারি ২০২৫, বৃহস্পতিবার সদরঘাটস্থ মাঝিরঘাট চট্টগ্রাম লাইটারস শ্রমিক ফেডারেশনের বিভাগীয় কার্যালয়ে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মানবিক পুলিশ মোহাম্মদ মিজানুর রহমান।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী মিয়া চৌধুরী-বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী ট্রাস্টের চেয়ারম্যান মোঃ নুরুল হুদা চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শীত মৌসুমে নদীতে থাকা জাহাজী শ্রমিক ও এতিমদের দুর্ভোগ সবচেয়ে বেশি। সামাজিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ও বীর মুক্তিযোদ্ধা মো. আলী মিয়া চৌধুরী-বীর মুক্তিযোদ্ধা আবু জাফর চৌধুরী ট্রাস্টের এই মানবিক উদ্যোগ শীতার্ত এসব মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করবে।

ভবিষ্যতে এ ধরনের সামাজিক দায়বদ্ধমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শীতবস্ত্র পেয়ে জাহাজী শ্রমিক ও এতিমদের মাঝে হাসি ফুটে উঠে। তারা অনুভূতি জানাতে গিয়ে জানান, এই হাঁড়কাঁপানো বয়ে যাওয়া শৈত্যপ্রবাহে আমাদের পাশে দাঁড়ানোয় আমরা আনন্দিত।

বক্তারা আরো বলেন, সমাজের যেকোনো কর্মকে যদি গুরুত্বারোপ করা হয়, তাহলে আমাদের দেশে ধনী-গরিব বৈষম্য থাকবে না। বিত্তশালীরা যদি এসব সামাজিক সংগঠনের কাজে এগিয়ে আসে, তাহলে বৈরী দুর্যোগের সময় খেটে খাওয়া মানুষগুলো কষ্ট থেকে রক্ষা পাবে।

গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব ও সাংবাদিক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব ফারজানা আফরোজ, জান্নাতুল ইসলাম বৃষ্টি, মো. আব্দুল মোমেন, আমিনুল হক, নাদিয়া সুলতানা, সাংবাদিক নজীব চৌধুরী, গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের বৈজ্ঞানিক সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমরান, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন তালুকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন জসীম উদ্দিন, মোঃ ইয়াছিন ভূঁইয়া, হাফেজ মোহাম্মদ ইসমাইল, মোঃ ইয়াহিয়া খান কুতুবী, মোঃ জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন, খলিল সিকদার প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme