রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

মানিকগঞ্জের সিংগাইরে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১১৩ বার পঠিত

 

রুহুল আমিন,জেলা প্রতিনিধি মানিকগঞ্জ।

মানিকগঞ্জের সিংগাইরে গ্যাস সিলিন্ডার অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক ডিলার পয়েন্ট ও এক ক্ষুদ্র ব্যবসায়ীকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার(৭ জানুয়ারী) বিকেলে সিংগাইর পৌর শহরের বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়ায় মোহাম্মদ সেলিমের মালিকানাধীন মেসার্স মিলেনিয়াম ট্রেডার্সকে ৫০ হাজার টাকা এবং একই অপরাধে ক্ষুদ্র ব্যবসায়ী সাইদুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে পৌর শহরের বিভিন্ন সড়কের পাশে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারী ভাসমান দোকানগুলোকে সতর্ক করা হয়। পাশাপাশি ভবিষ্যতে পুনরায় এমন অনিয়মের সঙ্গে জড়িত হলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়।
এছাড়া একই দিনে বলধারা ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটায় এক ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme