রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জে এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন

শীতকালীন ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে সংবাদ সম্মেলন;

  • প্রকাশের সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ১২৮ বার পঠিত

 

রুহুল আমিন,জেলা প্রতিনিধি মানিকগঞ্জ:

মানিকগঞ্জে যুব সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে এবং গ্রামীণ ঐক্য ধরে রাখতে শীতকালীন ফুটবল টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সিঙ্গাইর উপজেলার খান বানিয়াড়া শীতকালীন ফুটবল উৎসব কমিটির আয়োজনে খেলার মাঠ প্রাঙ্গণে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন আয়োজক কমিটির উপদেষ্টা শফিকুল আলম চন্দন, ইখতিয়ার উদ্দিন খান টুয়েল, আয়োজক কমিটির সদস্য নাফিসা আনজুম খান, নূরে জামান (পিয়াস), ফিরোজ খান হৃদয়, আজিম খান, মাঠ পরিচালনা কমিটির সভাপতি আল ফাত্তাহ খান মিন্টু, অতিথি আপ্যায়ণ কমিটির সভাপতি মুরাদ হোসেন খানসহ আরও অনেকে।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, টেলিভিশন রিপোর্টার ইউনিটি (টিআরইউ) মানিকগঞ্জের সভাপতি বিএম খোরশেদ, সাধারণ সম্পাদক আশরাফ লিটন, সিঙ্গাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন, সদস্য সচিব সুজন মোল্লাসহ জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

টুর্নামেন্টের উদ্বোধন করা হবে আগামী ১০ জানুয়ারি। ৮ দলের অংশগ্রহণে আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টে জাতীয় দলের খেলোয়াড়সহ দেশের তারকা খেলোয়াড়রা অংশগ্রহণ করবেন। খেলায় বিজয়ী দলের পুরস্কার হিসেবে থাকছে ১৫৫ সিসি সুজুকি জিক্সার মোটরসাইকেল এবং রানার-আপ দলের জন্য থাকবে ১১০ সিসি সুজুকি হায়াতে মোটরসাইকেল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme