রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

উল্লাপাড়ায় এতিম পরিবারের পাশে দাঁড়ালেন মাওলানা রফিকুল ইসলাম খান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১৬৮ বার পঠিত

 

মোঃ এনামুল হক উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

 

সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভার শিবপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত মরহুম শরিফুল ইসলামের পরিবারকে সান্ত্বনা ও সহযোগিতা প্রদান করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

জানা যায়, গত কয়েকদিন আগে শিবপুর গ্রামের বাসিন্দা শরিফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন। তাঁর অকাল মৃত্যুতে পরিবারে নেমে আসে গভীর শোক। অসহায় হয়ে পড়েন তাঁর স্ত্রী ও ছোট্ট এতিম কন্যা।

এই খবরে পরিবারটির খোঁজখবর নিতে তাদের বাড়িতে যান মাওলানা রফিকুল ইসলাম খান। এ সময় তিনি শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তিনি নিহতের স্ত্রী ও এতিম সন্তানের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, এ ধরনের দুঃখজনক ঘটনায় সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের উচিত অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়ানো। ইনশাআল্লাহ, এই পরিবারটির পাশে আমরা সবসময় থাকার চেষ্টা করব।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme