রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

সুবর্ণসাড়া সবুজ সেনা সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কর্তৃক সেমিফাইনাল

  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ১১৯ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

 

সিরাজগঞ্জের বেলকুচিতে পৌর সভার ১নং ওয়ার্ড ঐতিহ্যবাহী সুবর্ণসাড়া স্কুল মাঠে সুবর্ণসাড়া সবুজ সেনা সংঘ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কর্তৃক সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
৮ই মে শুক্রবার বিকেলে নীলফামারী মিহির স্পোর্টিং ক্লাব বনাম চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রিড়া সংস্থা দুটি দল অংশ গ্রহণ করে।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন সুবর্ণসাড়া সবুজ সেনা সংঘ ক্লাবের সভাপতি মোঃ এনামুল হক সরকার।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৫ বেলকুচি চৌহালী আসনের সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান আলিম।
এসময় সংসদ সদস্য’র সাথে সফরসঙ্গী ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন, প্রসপেক্ট সোর্সিং বিডি ইন্টারন্যাশনাল এর চেয়ারম্যান মোঃ রোকনুজ্জামান নিশাত সরকার।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ হাসান খসরু সরকার, ১নং ওয়ার্ডের পৌর সভার সাবেক কাউন্সিলর আলহাজ্ব আব্দুস সোবাহান মন্ডল, বিশিষ্ট সমাজ সেবক মীর আব্দুস সবুর দীলিপ, বিশিষ্ট সমাজ সেবক মোঃ গোলাম আজম মন্ডল, ১নং ওয়ার্ড পৌর সভার সাবেক কাউন্সিল মাহবুবুল আজাদ তারেক সরকার।


উক্ত খেলার আয়োজনে সবুজ সেনা সংঘ’র খেলা পরিচালনা কমিটির সভাপতি মোঃ রিজন আহমেদ বিজয়, খেলা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ তুষার ইমরান, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ প্রামানিক, ক্রীড়া সম্পাদক মোঃ রুমন সরকার,
ধন্যবাদান্তে মোঃ ইফতেখারুল সোহাগ সাধারণ সম্পাদক সবুজ সেনা সংঘ।
উক্ত খেলায় মাঠের চারদিকে ছিল হাজার হাজার দর্শনার্থী, মাঠে জায়গা না পেয়ে স্কুলের ছাদে, কেউবা গাছের ঢালে, আবার কাউকে টাওয়ারে উঠেও খেলা উপভোগ করতে দেখা যায়। খেলাটি হাড্ডা হাড্ডি লড়াইয়ে একএক গোলে সমতা হওয়ায় পরে ট্রাইবেকারে চাঁপাইনবাবগঞ্জ ৩ নীলফামারী ৪ গোলে খেলাটি সমাপ্ত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme