রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

বেলকুচিতে ১৭৪৪ লিটার ডিজেল জব্দ, ১ জনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২২০ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ করা ১৭৪৪ লিটার জ্বালানি তেল (ডিজেল) জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে বেলকুচি উপজেলার শেরনগর এলাকায় অভিযান চালিয়ে এসব জ্বালানি তেল জব্দ করা হয়।

বেলকুচির ইউএনও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরিন জাহান ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম জাফর উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি জব্দ করা হয়। এসময় এই ডিজেল বিক্রির অপরাধে শেরনগর এলাকার মেসার্স রবিউল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীকে পেট্রোলিয়াম আইন ২০১৬ এর অধীনে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এছাড়া মজুতকৃত ১৭৪৪ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে জব্দকৃত তেল বিক্রয়পূর্বক প্রাপ্ত অর্থ চালানের মাধ্যমে সরকারি কোষাগারে প্রদান করা হয়।

এদিকে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের নজরদারি আরো জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে আদালত সূত্র জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme