রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শাহজাদপুর প্রচন্ড ঝড়ে মহাসড়কে উপড়ে পড়লো বটগাছ, তিন কিলোমিটার যানযটের সৃষ্টি

  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৮৬ বার পঠিত

 

মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রচন্ড ঝরে মহাসড়কের ওপর বিশাল আকৃতির এক বটগাছ ভেঙে পড়ায় দেড় ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এতে বগুড়া – নগরবাড়ী মহাসড়কের দুই পাশে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

পরে পুলিশ ও ফায়ারসার্ভিসের চেষ্টায় গাছটি সরিয়ে নিলে রাত ৯ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। গতকাল (৭ই এপ্রিল মঙ্গলবার) সন্ধ্যা ৭ টার দিকে উপজেলা পাড়কোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় প্রচন্ড ঝড় হলে পাড়কোলা এলাকায় বগুড়া – নগরবাড়ী সড়কের পাশে একটি বট গাছ উপড়ে পড়ে। এতে সড়কের দুই লেনে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। আংস্নিক এই ঘটনায় সড়কের দুই পাশে দীর্ঘ সারি তৈরি হয়। যা দ্রুত তিন কিলোমিটার এলাকা ছড়িয়ে যায়। এতে দুর্ভোগে পরে ওই সড়কের চলাচল কারি যাত্রী ও চালকেরা।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ারসার্ভিস কমীরা এসে গাছটি অপ্রসারের কাজ শুরু করেন। পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীদের প্রায় দেড় ঘন্টা চেষ্টায় রাত ৯ টার দিকে গাছটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া সম্ভব হয়। এর পর পর্যায়ক্রমে যান চলাচল শুরু হয়।

এবিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ঝড়ে গাছটি ভেঙে পড়ায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পুলিশ ও ফায়ারসার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌছে গাছটি সরিয়ে নিয়েছে। রাত ৯ টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme