রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বেলকুচিতে পেট্রোল,অকটেন, ডিজেল সহ ১৪৫৫ লিটার তেল জব্দ দুই দোকান্দারকে ২০ হাজার টাকা জরিমানা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩০০ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ধুকুরিয়াবেড়া ইউনিয়ন পারসগুনা এলাকায় পাকা রাস্তার সাথে দুই দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে মজুত করা পেট্রোল, অকটেন ও ডিজেল সহ ১৪৫৫ লিটার তেল জব্দ করা হয়েছে। সেই সাথে মোঃ হাসমত আলী ও মোঃ আব্দুস সালাম নামে দুই দোকান্দারকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। টাকা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড রায় করেন বেলকুচি উপজেলা এক্সিকিউটিভ ম্যাজেস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান। তখন এক দোকান্দার ১০ হাজার টাকা দিতে পারবেনা বলে ১ মাসের কারাদান্ডাদেশ চেয়ে নেয়। কিন্তু পরে আবার তার ভূল বুঝতে পেরে ১ মাসের কারাদণ্ড মওকুফ চেয়ে ১০ হাজার টাকা জরিমানা দেয়।

২রা এপ্রিল বৃহস্পতিবার বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে হাসমত আলীর দোকান থেকে পেট্রোল ৩৪৫ লিটার ও ডিজেল ৭২০ লিটার এবং আব্দুস সালামের দোকান থেকে পেট্রোল ৮৫ লিটার,অকটেন ৫ লিটার ও ডিজেল ৩০০ লিটার, জব্দ করা হয়।
জব্দকৃত পেট্রোল স্থানীয় লোকজনের মাঝে সরকারী মূল্যে প্রত্যেক গাড়ীতে ৫ লিটার তেল ৫৮০ টাকা করে সেখানেই বিক্রি করা হয়। আর ৪০০ লিটার ডিজেল ডিলার পয়েন্টে সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করা হয়।

এ সময় ভ্রাম্যমাণকালে উপস্থিত ছিলেন বেলকুচি থানা সহকারী পুলিশ সুপার ( সার্কেল) মোঃ শহিদুল ইসলাম, বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ঈমাম জাফর, বেলকুচি থানা এস আই মোঃ মামুন হোসেন সহ পুলিশ প্রশাসনের বিভিন্ন সদস্যরা।

এ বিষয়ে উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান বলেন, কিছু অসাধু ও সিন্ডিকেট তেল ব্যবসায়ী দেশের চলমান সংকটের সুযোগ নিয়ে নির্ধারিত সরকারি মূল্য ক্রসকরে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে ডিজেল ও পেট্রোল মজুদ করেছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পারসগুনা এলাকার দুই দোকান থেকে ১৪৫৫ লিটার তেল জব্দ করা হয়েছে। অবৈধভাবে সিন্ডিকেট করে তেল বেশি দামে বিক্রির অপরাধে দুই দোকান থেকে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এধরনের অপরাধ ও সিন্ডিকেট রুখে দিতে ভ্রাম্যমাণ আদালত চলমান থাকবে অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme