রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

বর্ণাঢ্য আয়োজনে ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ১৪৯ বার পঠিত


‎ রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচিতে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসন কর্তৃক ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সকাল ০৬•০১মিনিটে উপজেলা শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা নিবেদনে স্তবকধনী, পুষ্পস্তবক অর্পণ,জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।


‎ ২৬ শে মার্চ বৃহস্পতিবার জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদদের স্মরণে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহানের সভাপতিত্বে সকাল ০৬•০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ২১ বার স্তবকধনি,পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সকাল ০৯ টার সময় আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে কুচকাওয়াজ অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন ইউনিট,রাজনৈতিক ও সামাজিক সংগঠন, স্কুল,কলেজ, মাদ্রাসা, সাংবাদিক সংগঠন সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। মাতৃভূমি কালচারাল একাডেমির পরিচালক মোঃ নাজমুল হাসান ও বেলকুচি পৌর বিএনপি’র সাবেক সদস্য মোঃ মনোয়ার চৌধুরী বাবুর ধারাবর্ণনায় পবিত্র কোরআন তেলাওয়াত,গীতা পাঠ, বেলুন ফেস্টুন উড়িয়ে, পায়রা উড়ানোর মধ্য দিয়ে কুচকাওয়াজ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।

জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন  করে  ০১ মিনিট দাঁড়িয়ে নিরাবতা পালন করেন। বেলকুচি থানার এস আই আইনুল হকের প্যারেড পরিচালনায় শুরু হয় কুচকাওয়াজ অনুষ্ঠান। পরে একে একে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীরা বিভিন্ন কলাকৌশলীর মাধ্যমে ডিসপ্লে প্রদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ইসরাত জাহান, বেলকুচি থানা অফিসার্স ইনচার্জ মোঃ ইমাম জাফর, মুক্তিযোদ্ধা সংসদের সদস্যবৃন্দ,উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজ স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ও অতিথিদের মাঝে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme