রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জে এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন

কাগতিয়া দরবার শরীফে রাউজানের সর্ববৃহৎ ঈদ জামাত

  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ২০৪ বার পঠিত

আবদুল কাদের চট্টগ্রাম প্রতিনিধি:

 

অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাউজানের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে। পূর্ব নির্ধারিত সময়ানুযায়ী সকাল ১০টায় ঈদ জামাত সম্পন্ন হয়। পবিত্র ঈদুল ফিতরের জামাতে অংশ নিতে ভোর হতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত হাজারো ধর্মপ্রাণ মুসল্লীদের আগমনে মুখরিত হয় দরবার শরীফসহ আশপাশের এলাকা।

শনিবার (২১ মার্চ) দরবার শরীফের বৃহৎ এ ঈদ জামাতে কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের মাননীয় মোর্শেদে আজম মাদ্দাজিল্লুহুল আলী ছাহেব দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি-সমৃদ্ধি কামনার পাশাপাশি, দরুদ-ক্বিয়াম শেষে সকলের ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি এবং কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আনহুর ফুয়ুজাত কামনা করে আখেরী মোনাজাত পরিচালনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme