রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

বেলকুচিতে গরিব ও অসহায় মানুষের মাঝে পবিত্র ঈদ উপলক্ষে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৯৩ বার পঠিত


‎ রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার ৮ নং ওয়ার্ডে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৫০০ গরিব ও অসহায় মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি,থ্রি পিস ও নগদ অর্থ বিতরণ করেন অত্র ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর ও উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আলম প্রামানিক।

‎১৯ মার্চ বৃহস্পতিবার সকাল দশ টায় বেলকুচি পৌরসভার ৮ নং ওয়ার্ড শেরনগর আলম প্রামানিকের নিজ বাড়িতে বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ -৫ জাতীয় সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম খান আলিম।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন ভূঁইয়া, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল, পৌর বিএনপির সাবেক সদস্য মোঃ সম্রাট আমিরুল, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ শামীম সরকার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ গোলাম কিবরিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।
‎ ঈদ বস্ত্র বিতরণ কালে জাতীয় সংসদ সদস্য মোঃ আমিরুল ইসলাম খান আলিম গরিব অসহায় মানুষের মাঝে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ১৪ টি উপজেলায় ফ্যামিলি কার্ড দিয়ে শুভ সূচনা করেছেন। পর্যায়ক্রমে দেশের প্রত্যেকটি উপজেলায় এই কার্যক্রম পরিচালনা করবেন। আমাদের উপজেলায় ফ্যামেলী কার্ড আসতে প্রায় ২ থেকে ৩ মাস সময় লাগবে আপনারা কারো গুজবে কান দিবেন না। সময় হলে আমি আপনাদের জানাবো। আপনারা শুধু একটা কাজ করে রাখবেন যার নামে কার্ড করবেন তার নামে মোবাইল সিম তুলে বিকাশ একাউন্ট  খুলে রাখবেন। বাকি কাজ আমরা করব। ঈদের খুশি ভাগাভাগি করে নেওয়ার জন্য গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আলম প্রামানিক কে ধন্যবাদ জানান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোঃ আলম প্রামানিক বলেন, আমি ১৮বছর বয়স থেকে এই মানবিক কাজ শুরু করেছি। আমার দাদার নামে একটা সম্পদ আছে সেখান থেকে কিছু টাকা আসে আর আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধবের কাছ থেকে ম্যানেজ করে আমি এগুলো করে থাকি। আমি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানাবো আপনারা যদি গরীব অসহায় মানুষের দিকে নেক দৃষ্টি রাখেন তাহলে আমাদের সমাজে ও এলাকায় কোন গরিব মানুষ থাকবে না সবাই স্বাবলম্বী হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme