রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধিদের খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ১২৩ বার পঠিত

 

শহিদুল ইসলাম, প্রতি‌বেদক:

মানুষ মানুষের জন্য মান‌বিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি’র উদ্যোগে ১৩ মার্চ ২০২৬, শুক্রবার, দুপুর ১২ টায় চট্টগ্রাম চান্দগাঁওস্থ সেন্ট্রাল মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় এতিম, হতদরিদ্র প্রতিবন্ধি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হ‌য়ে‌ছে।

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলাম এর দিকনির্দেশনায় ফাউন্ডেশনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত মহাসচিব ফারহানা আফরোজ এবং সাংগঠনিক সচিব স.ম জিয়াউর রহমান বিতরণ ক‌রেন।

এ সময় উপস্থিত ছিলেন চান্দগাঁও প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ‌ের সভাপ‌তি শিউলী চক্রবর্তী সহ সেন্ট্রাল মোহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও এলাকাবাসী।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন অসংখ্য মান‌বিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম অত্যন্ত সুনামের সাথে পরিচালনা করে আসছে। সংগঠনের নেতৃবৃন্দরা বলেন উক্ত ফাউন্ডেশন সবসময় গরীব, অসহায় মানুষের পাশে থাকবে ব‌লে আশা ব্যক্ত ক‌রেন।

একেকটি প‍্যাকের মধ্যে ছিল সেমাই, নুডুস, তেল, পিঁয়াজ, চি‌নি, মু‌ড়ি ও আলু।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme