রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

রাজশাহী-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ, এসএসসি পাস, মামলার সংখ্যা ৫৩

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১৯৫ বার পঠিত

মোঃ সুজন আহাম্মেদ :

  • রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হয়েছেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। জমা দেওয়া হলফনামা অনুযায়ী, তার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং পেশা কৃষি ও ব্যবসা হলফনামায় তিনি মোট সম্পদের পরিমাণ দেখিয়েছেন ৩২ লাখ ৫৫ হাজার টাকা। এর মধ্যে নগদ অর্থ রয়েছে ৪ লাখ টাকা। কৃষি ও ব্যবসা খাত থেকে তার বার্ষিক আয় দেখানো হয়েছে ৬ লাখ ৩০ হাজার টাকা।

হলফনামার তথ্য অনুযায়ী, আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে মোট ৫৩টি মামলা রয়েছে। এর মধ্যে ৪৪টি মামলায় তিনি ধাপে ধাপে খালাস পেয়েছেন এবং বর্তমানে ৯টি মামলা বিচারাধীন। এছাড়া ২০২৩ সালে ডিজিটাল আইনে সারা দেশে তার নামে ২৪টি মামলা দায়ের হয়েছিল বলেও উল্লেখ রয়েছে।
৬৮ বছর ১১ মাস ২৮ দিন বয়সী আবু সাঈদ চাঁদ গত ২৯ ডিসেম্বর রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে তার মনোনয়নপত্র জমা দেন।
ব্যক্তিগত তথ্য অনুযায়ী, তিনি চারঘাট উপজেলার সলুয়া ইউনিয়নের মাড়িয়া গ্রামের বাসিন্দা। তার পিতা মরহুম সাত্তার প্রামানিক এবং মাতা মরহুমা আশরাফুন্নেছা। স্ত্রী মরহুম আলো আক্তার।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি
পেশা: কৃষি ও ব্যবসা
হলফনামায় দেওয়া এসব তথ্য নির্বাচন কমিশনে দাখিল করা কাগজপত্রের ভিত্তিতে প্রকাশিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme