রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অসুস্থ অটোরিকশা চালকের পাশে দাঁড়ালেন চারঘাটের ইউএনও

  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১২১ বার পঠিত

 

মৌসুমী দাস, চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর চারঘাট উপজেলার মিয়াপুর গ্রামের বাসিন্দা সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে অসুস্থ। শারীরিক দুর্বলতার কারণে ভারী কোনো কাজ করে সংসার চালানো তাঁর পক্ষে সম্ভব ছিল না। স্থানীয়দের সহায়তায় একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনে তিনি জীবিকা নির্বাহ করছিলেন। তবে ৬ মাস আগে হঠাৎ করে আবারও স্ট্রোক করলে তিনি বিছানাগত হয়ে পড়েন।

দীর্ঘ সময় অটোরিকশা বন্ধ থাকায় ব্যাটারি নষ্ট হয়ে যায়। সম্প্রতি সাইফুল ইসলাম কিছুটা হাঁটতে পারলেও ব্যাটারি নষ্ট থাকায় অটোরিকশাটি আর চালানো সম্ভব হচ্ছিল না। ফলে উপার্জনের পথ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। নিজের চিকিৎসা, অসুস্থ সন্তানের ওষুধ এবং পরিবারের ভরণপোষণ নিয়ে চরম সংকটে পড়েন তিনি।

এ অবস্থায় বিষয়টি জানতে পারেন চারঘাট উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে তিনি সাইফুল ইসলামের অটোরিকশার জন্য নতুন ব্যাটারি কিনতে সহযোগিতার উদ্যোগ নেন। তাঁর এই সহায়তায় আবারও কর্মে ফেরার সুযোগ পাচ্ছেন অসুস্থ এই অটোরিকশা চালক।

এ বিষয়ে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেন, সাইফুল ইসলাম একজন পরিশ্রমী মানুষ। অসুস্থতার কারণে তিনি উপার্জনের পথ হারিয়ে ফেলেছিলেন। একজন মানুষ যেন নিজের পরিশ্রমে আবার দাঁড়াতে পারেন, সেটাই আমাদের চেষ্টা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতটুকু সম্ভব, আমরা তাকে মানবিক সহায়তা করতে চাই।

অটোরিকশা চালক সাইফুল ইসলাম বলেন, আমি ভেবেছিলাম হয়তো আর রিকশা চালাতে পারব না। সংসার চালানো, ওষুধ কেনা সবকিছু নিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। ইউএনও ম্যাডাম পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ যেন তাঁকে ভালো রাখেন। এখন আবার রোজগার করতে পারব, এই আশাটাই আমার জন্য বড়।

চারঘাট উপজেলায় ইউএনওর এই মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে। একজন অসুস্থ মানুষকে স্বাবলম্বী করে তোলার এমন উদাহরণ প্রশাসনের মানবিক ভূমিকার ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকলো বলছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme