রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

বেলকুচিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

যথাযোগ্য মর্যাদায় সিরাজগঞ্জের বেলকুচিতে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নারীদের সমমর্যাদার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা মুলক আলোচনা করা হয়, আলোচনায় বলা হয় নারী সমাজ এখন আর পিছিয়ে নেই, শিক্ষা ক্ষেত্রে, কর্ম ক্ষেত্রে এমনকি সরকারি অফিসিয়াল দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা পদে নারীরা রয়েছে। এজন্য বলা যায় নারীরা এখন সমাজে অবহেলিত নয়, তারা পুরুষদের সাথে তালমিলিয়ে সর্ববিষয়ে সমমর্যাদায় আছে।

রবিবার সকালে বেলকুচি উপজেলা সম্মেলন কক্ষে আন্তর্জাতিক নারী দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বেলকুচি মাতৃভূমি কালচারাল একাডেমির পরিচালক মোঃ নাজমুল হাসান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনাত জাহান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক শফিকুল ইসলাম শফি, পৌর বিএনপির সাবেক সদস্য জাহিদুল হক মুক্তা, বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন, বেলকুচি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব বেলকুচি উপজেলা শাখার সভাপতি মোঃ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme