রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাক উল্টে চারজন নিহত, আহত এক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ১২৯ বার পঠিত

 

মোঃ সুজন আহাম্মেদ সিনিয়র স্টাফ রিপোর্টার

০১ ডিসেম্বর, ২০২৫ রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালুবাহী ট্রাক উল্টে চাঁপা পড়ে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটের দিকে রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে ঝলমলিয়া কলার হাট এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে ঘন কুয়াশার মধ্যে নাটোরগামী একটি বালুবাহী ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে বসা কলার হাটে ঢুকে পড়ে। এ সময় ট্রাকটি উল্টে গেলে সেখানে অবস্থানরত কয়েকজন কলা ব্যবসায়ীর ওপর বালু ও ট্রাকের অংশ চাঁপা পড়ে। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।

পুঠিয়া থানার পুলিশ জানায়, দুর্ঘটনার পর নিহতদের মধ্যে একজনের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে যান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরও তিনজনের মরদেহ উদ্ধার করে। মোট চারজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করেন। পরে ঘটনাস্থলেই তিনটি মরদেহের সুরতহাল প্রস্তুত করা হয়।
পুলিশ আরও জানায়, নিহতরা সবাই কলা ব্যবসায়ী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তারা সকালে হাটে কলা কেনাবেচার কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ করে বালুবাহী ট্রাকটি উল্টে পড়ায় তারা সরে যাওয়ার সুযোগ পাননি।
নিহতরা হলেন নাটোর সদর উপজেলার কাফুরিয়া গ্রামের শাহীন আলীর ছেলে সিয়াম,পাইকপাড়া গ্রামের আক্কেল প্রামানিকের ছেলে মুনকের প্রামানিক, নাটোরের বাগাতিপাড়া উপজেলার সালাইনগর গ্রামের সৈয়ম উদ্দিনের ছেলে সেন্টু এবং রাজশাহীর চারঘাট উপজেলার আস্করপুর গ্রামের মৃত মাহাতাব আলীর ছেলে ইসলাম উদ্দিন।
এদিকে দুর্ঘটনায় আহত পুঠিয়া উপজেলার খুটিপাড়া গ্রামের আব্দুল জলিল উদ্দিনের ছেলে রায়হান আলীকে প্রথমে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
রামেক হাসপাতাল পুলিশ বক্স সূত্রে জানা গেছে, আহত ব্যক্তিকে ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে।

স্থানীয়রা জানান, রাজশাহী-নাটোর মহাসড়কের ওই অংশে প্রায়ই কুয়াশার কারণে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। পাশাপাশি মহাসড়কের একেবারে পাশে নিয়মিত হাট বসায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। তারা হাটের নিরাপদ স্থান নির্ধারণ ও সড়কে যানবাহন নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme