রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

উল্লাপাড়ায় মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা দুইশ দোকান উচ্ছেদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১৪২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহাসড়কের পাশে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় দুইশ দোকান উচ্ছেদ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলার হাটিকুমরুল ইন্টারচেঞ্জ এড়িয়ার ঢাকা -বগুড়া, ঢাকা- পাবনা,ঢাকা- নাটোর মহাসড়কের বিশ্বরোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এতে সলঙ্গা থানা পুলিশ হাইওয়ে পুলিশ এ অভিযানের অংশ নেয়। এসময় আর এসডির কর্মকর্তারা জানান, ঈদ কে সামনে রেখে উত্তর বঙ্গের যানজট নিরসনের লক্ষ্যে মহাসড়কের পাশ ঘেঁষে গড়ে উঠা অবৈধ দোকান উচ্ছেদ অভিযান চলছে ।

 

এতে বুলডেজার দিয়ে অন্তত দুইশ টির মতো দোকান গুড়িয়ে দেওয়া হয়। এবং নতুন করে যেন আর দোকান না উঠানো হয় এ বিষয়ে স্থানীয়দেরকে সতর্ক করা হয়।
এ উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, আর এস ডির অফিসার সরফরাজ ও হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme