রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে পুলিশ প্রশাসনের সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময় চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত

উল্লাপাড়ায় সাব-রেজিস্ট্রি অফিস পরিদর্শন করলেন এমপি রফিকুল ইসলাম খান

  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ১১২ বার পঠিত

 

এনামুল হক উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জ -৪ উল্লাপাড়া আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান উল্লাপাড়া সাব-রেজিস্ট্রি অফিসের বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগ পেয়ে পরিদর্শন করেছেন।
দলিল লেখক সমিতির নামে অতিরিক্ত অর্থ আদায়সহ নানা অভিযোগের প্রেক্ষিতে সোমবার (০২ মার্চ)বেলা ১১.৩০ টার দিকে তিনি পরিদর্শনে যান।

উল্লাপাড়া উপজেলা সাব-রেজিস্টার ফারহানা আজিজ এবং উপস্থিত দলিল লেখক সমিতির সদস্যরা বিভিন্ন সুবিধা-অসুবিধার ব্যাপারে সংসদ সদস্যকে অবগত করেন। এবং দলিল লেখকদের জন্য একটি ভবন নির্মাণের দাবি জানান।
এসময় সাব-রেজিস্ট্রি অফিসে উপস্থিত দলিল লেখক সমিতির সদস্যদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানি বা সরকারি ফি’র অতিরিক্ত অর্থ প্রদানে বাধ্য না হন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সরকারি সেবা নিতে এসে জনগণকে ভোগান্তিতে পড়তে হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলেও তিনি সতর্ক করেন।

এসময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফ, উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান আলি, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সভাপতি আতাউর রহমান, উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক মোঃ আব্দুল বারী আশরাফুল আলম মুত্তালিব প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme