রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

দল নয়, অপরাধই বিবেচ্য: জিরো টলারেন্সে মানিকগঞ্জ-২ এর এমপি শান্ত

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮১ বার পঠিত

 

রুহুল আমিন, ব্যুরো প্রধান মানিকগঞ্জ:

 

মানিকগঞ্জ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে তার অবস্থান সম্পূর্ণ আপসহীন। দলীয় পরিচয় বা প্রভাব নয়, অপরাধই হবে বিবেচ্য— এমন কঠোর বার্তা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিংগাইর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি শান্ত বলেন, “আমি কখনোই মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড সমর্থন করি না। কেউ যদি দল বা আমার নাম ব্যবহার করে অপকর্মে জড়িত থাকে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যেই হোক, তাকে ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের মাধ্যমে দক্ষিণ মানিকগঞ্জকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত একটি আধুনিক ও উন্নত জনপদ হিসেবে গড়ে তোলা হবে।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “কার কোথায় বাড়ি বা কে কার লোক—তা বিবেচ্য নয়। আপনারা জনগণের কর্মচারী। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা নিশ্চিত করতে হবে।”
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উন্নয়ন কর্মকাণ্ডকে আরও টেকসই ও জনকল্যাণমুখী করতে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে নবনির্বাচিত এমপি শান্তকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme