রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

বেলকুচিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ,

  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৮ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচিতে ২১ ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা সমাজসেবা অফিসার দেবাশীষ কুমার ঘোষ।

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ ৫ বেলকুচি এনায়েতপুর চৌহালী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা সহকারী কমিশনার ভূমি ইশরাত জাহান, বেলকুচি থানা অফিসার ইনচার্জ শেখ ফরিদ উদ্দীন, বেলকুচি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস গোলাম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নাহিদা ইয়াসমিন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাবেক সদস্য মোঃ গোলাম আজম, বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ বনি আমিন।


এসময় আরও উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, পৌর বিএনপির সাবেক আহবায়ক হাজী আলতাফ হোসেন প্রামানিক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্ম কর্তা মোঃ হেলাল উদ্দিন, বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সুকন্ত ধর, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল মাসুদ, উপজেলা আনসার বাহিনী কর্মকর্তা মোস্তফা কামাল, আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মেহেদী মাসুদ, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম,

উপজেলা প্রাণী সম্পদ কর্ম কর্তা মোঃ নাজমুল হক, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ঈমান আলী, বেলকুচি উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সভাপতি ও বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব এর সভাপতি মোঃ রেজাউল করিম, সাধারণ সম্পাদক আব্দুল আলিম ও সাংগঠনিক সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম সহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য আমিরুল ইসলাম খাঁন আলিম বলেন, আজ ২১ ফেব্রুয়ারী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যাদের রক্তের বিনিময়ে পেয়েছি এই ভাষা দিবস তাদের রুহের মাগফেরাত কামনা করছি, এমনকি ১৯৫২ আন্দোলন, ১৯৭১ ও ২০২৪ এর আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করে বলেন, যাদের রক্তের বিনিময়ে দেশে স্বাধীন ও ফ্যাসিষ্টমুক্ত হয়েছে তাদের সৃতিচারণ ধারণ করে দেশকে উন্নয়ন ও অন্যায় অবিচার এবং মাদক নির্মূল করতে দলীয় নেতৃবৃন্দ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহবান জানান তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme