রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে পুলিশ প্রশাসনের সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময় চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত

বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে ১৭ ই ফেব্রুয়ারী বেলকুচি উপজেলা সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।

আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা মুলক আলোচনা করা হয়, বিশেষ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সুন্দর ভাবে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে সয়ংসম্পুন্য হয়েছে, সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ ৫ আসন বেলকুচি এনায়েতপুর চৌহালী উপজেলায় শান্ত-সুষ্ঠু ও নিরেপক্ষ নির্বাচন হওয়ায় বেলকুচি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্যরা বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান কে অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।

সেই সাথে অতিনিকটে আগমন করছে পবিত্র রমজান মাস, আর এই রমজান মাসকে কেন্দ্র করে কোন ব্যবসায়ী খাদ্য দ্রব্যসহ অন্যান জিনিসপত্রের দাম যেন বেশি না নিতে পারে সেদিকেও আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থানে থাকার আহবান জানানো হয় এমনকি মুকন্দগাঁতী বাসস্ট্যান্ডে সবসময় যানজট লেগেই থাকে সেই যানজট নিরসনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আহবান জানান আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিধি সেকেন্ড লেফটেন্যান্ট অনুপ কুমার, বেলকুচি থানা অফিসার ইনচার্জ শেখ ফরিদ উদ্দীন, এনায়েতপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন, বেলকুচি উপজেলা কৃষি কর্মকর্তা সুকন্ত ধর, বেলকুচি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ নাজমুল হক, বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার সুদেব সরকার, বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ নাহিদা ইয়াসমিন, মুকন্দগাঁতী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া, বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আল মাসুদ, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ ঈমান আলী, বেলকুচি উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, বেলকুচি উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোঃ মাহতাব উদ্দিন, রাজাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম সহ ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme