রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

বেলকুচিতে বিএনপির নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন আমিরুল ইসলাম খান আলিম

  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮৮ বার পঠিত


‎ রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার ৩ ও ৪ নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
‎ ৬ ফেব্রুয়ারি (রোজ শুক্রবার) সন্ধ্যা ৬ টার সময় বেলকুচি পৌরসভার জনপদ ঐতিহ্যবাহী চালা ৭ রাস্তার মোড় ঈদগা মাঠ প্রাঙ্গনে এই বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
‎ নির্বাচনী পথসভায় সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা  অধ্যক্ষ আব্দুল মান্নান সরকার। বেলকুচি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ হুমায়ুন কবির শাকিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজশাহী বিভাগীয় সহ- সাংগঠনিক  সম্পাদক সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সিরাজগঞ্জ (৫) বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আমিরুল ইসলাম খান আলিম।
‎ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক আলহাজ্ব আব্দুর রাজ্জাক মন্ডল।
‎এ সময়ে আরো উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা তাঁতি বিষয়ক সম্পাদক আলহাজ্ব আকছেদ আলী প্রামানিক,পৌর বিএনপির আহবায়ক হাজী মোঃ আলতাফ হোসেন প্রামানিক,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফি, পৌর বিএনপি’র সদস্য মোঃ সুলতান মাহমুদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও মুকুন্দগাঁতি বাজার বণিক সমবায় সমিতির বারবার নির্বাচিত সাধারন সম্পাদক মোঃ হেলাল উদ্দিন প্রামানিক, কাওসার হোসেন  সহ অন্যান্য সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
‎ প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য পদ প্রার্থী মোঃ আমিরুল ইসলাম খান আলিম বলেন, আমি যদি আপনাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হই তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহার ৫১ দফা বাস্তবায়নসহ সিরাজগঞ্জ ৫ আসনে সন্ত্রাস দুর্নীতিবাজ চাঁদাবাজ মাদক কারবারীদের উৎখাত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো। ম্যান পাওয়ার ট্রেনিং সেন্টার স্থাপন করে বেকার যুবকদের ট্রেনিং দিয়ে ব্যাংক ঋণের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। তাঁত ব্যাংক প্রতিষ্ঠা করে সহজ শর্তে তাঁতিদের ঋণ দিয়ে আত্মনির্ভরশীল করাই হচ্ছে আমার মূল লক্ষ্য। তাই আগামী ১২ ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme