রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে পুলিশ প্রশাসনের সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময় চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত

বেলকুচি চরাঞ্চলে নির্বাচনী গণসংযোগ করলেন আমিরুল ইসলাম খান আলিম

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৬৯ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা সদর ও বড়ধুল ইউনিয়ন দুর্গম চরাঞ্চল হাটবাজার গ্রামগঞ্জের চায়ের দোকান সহ বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করলেন সিরাজগঞ্জ ৫ বেলকুচি এনায়েতপুর ও চৌহালী আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী আমিরুল ইসলাম খান আলিম।

৫ই ফেব্রুয়ারী বৃহস্পতিবার দিনব্যাপী নির্বাচনী প্রচারণা গণসংযোগ কালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য মোঃ গোলাম আজম, পৌর বিএনপির সাবেক সদস্য মামুন হোসেন বরাদ, বেলকুচি উপজেলা যুবদলের আহবায়ক শামীম সরকার, সদস্য সচিব মোঃ আলম প্রামানিক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

গণসংযোগ কালে আমিরুল ইসলাম খান আলিম এলাকায় জনসাধারণের নিকট জানতে চান আপনাদের এলাকায় কি কি সমস্যা রয়েছে। সেগুলো আমার কাছে প্রকাশ করুন, আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হতে পারি সেই সমস্যা গুলো সমাধান করে দিবো ইনশাআল্লাহ। এতে এলাকাবাসির অনেকে উঠে দাড়িয়ে বলেন, আমাদের চরাঞ্চলে সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি ও মাদক ব্যবসায়ী রয়েছে এদের কারনে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে আপনি এর ব্যবস্থা নিন। পাশাপাশি আমাদের চরাঞ্চলে রাস্তাঘাটের বেহাল অবস্থা চলাচল খুবই কষ্টদায়ক, এমনও সময় মা-বোনদের পেগনেন্ট অবস্থায় ইমারজেন্সি ভাবে হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে রাস্তা এতোটাই খারাপ যে হাসপাতালে নেওয়া অবস্থায় রাস্তায়ই ডেলিভারি করাতে হয়। আমাদের চরাঞ্চল নদী মাতৃক এলাকা হওয়ার কারনে আমরা সদাচার পারাপার হতে পারি না, এজন্য আমাদের কয়েকটি পয়েন্টে তিন- চারটি ব্রিজ হওয়া দরকার, আপনি যদি চরাঞ্চলে ব্রিজ করে দেন তাহলে এই এলাকার জনগণের কষ্ট থেকে তারা মুক্তি পাবে।
সাধারণ জনগণের কষ্টের কথা শুনে সিরাজগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী আমিরুল ইসলাম খাঁন আলিম বলেন, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমি যদি আপনাদের ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হতে পারি শুধু চরাঞ্চল নয় আমি সিরাজগঞ্জ ৫ আসন বেলকুচি এনায়েতপুর ও চৌহালীতে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি ও মাদক ব্যবসা করতে দিবো না, যারা এগুলোর সাথে জরিত তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নামাজ কালাম পড়ে এমনকি আল্লাহর নিকট তওবা করে ৪০ দিনের চিল্লায় যায় তার জন্য যত টাকা খরচ দেওয়া লাগে আমি দিবো তাও যেন ভাল হয়ে যায়, আর যদি তা না হয় তার ব্যবস্থা থাকবে কান্দাপাড়া লাল দালানের শ্বশুরবাড়ী।

আর নদী ভাঙ্গন ঠেকাতে মুলকান্দি দশখাদা বড়ধুল এনায়েতপুর যমুনা নদীর রক্ষা বাদ করে দেওয়া সহ এলাকা পরিদর্শন শেষে ৪ টি ব্রিজ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন আমিরুল ইসলাম খান আলিম।
তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা রক্ষার্থে দেশের উন্নয়নের স্বার্থে ধানের শীষে ভোট দিন, একটি দল ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে স্বাধীনতার বিরোধিতা করেছিল তারা রাজাকার তারা কখনো দেশের ভাল চায়না, আবার দেশে অশান্তি সৃষ্টি করতে ও ভোট বাঞ্চাল করতে নানা রকম তালবাহানা করছে, তারা জনগণের ভাল চায়না ইতিমধ্যে তারা নারীদের বেশ্যা বলে আক্ষায়িত করেছে এজন্য কর্মজীবি নারীরা ডাঃ শফিকুর রহমানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে এজন্য জনগন জামাতকে বয়কট করেছে।

অন্যদিকে দেশ ভালভাবে চালানোর যোগ্যতা সম্পন্ন দল একমাত্র বিএনপি, তাই ১২ই ফেব্রুয়ারী আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন। দেশ উন্নয়নের জন্য ধানের শীষের বিকল্প নেই বলে জানান আমিরুল ইসলাম খান আলিম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme