রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে পুলিশ প্রশাসনের সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময় চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত

সিরাজগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আজ মঙ্গলবার দিবাগত রাত্রে পবিত্র শবেবরাত পালিত হবে

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬১ বার পঠিত

 

এনামুল হক উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া গোয়াল জানীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে আজ মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। এ উপলক্ষে আগামীকাল বুধবার সরকারি ছুটি থাকবে।

লাইলাতুন নিছ্ফ মিন শাবান”(শাবানের চৌদ্দ তারিখ দিবাগত রাত)। আর “লাইলাতুন নিছ্ফ মিন শাবান”কে এই জন্য শবে বরাত বলা হয় যে, শব অর্থ হলো রাত আর বরাত অর্থ হলো নাজাত তথা মুক্তি। ফারসি ‘শব’ শব্দের অর্থ রাত আর ‘বরাত’ অর্থ মুক্তি।

আজ সেই মুক্তির রাত বা ‘লাইলাতুল বরাত’। হিজরী সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। এই রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন মহান আল্লাহ তাআলা।
মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময় মহান আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, পবিত্র কোরআন তিলাওয়াত ও জিকিরে মগ্ন থাকেন।

অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করেন মুসলমানগণ। রাতে গোয়ল জনী ও বুধবারিয়া কবরাস্থানে গিয়ে আত্মীয়-স্বজনদের কবর যিয়ারত করে মরহুমদের রূহের মাগফেরাত কামনা করেন।

পবিত্র শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজানের আগমনী বার্তাও নিয়ে আসে। শাবান মাসের পরে আসে পবিত্র রমজান মাস। তাই শবে বরাত থেকেই কার্যত রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়।
পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে অনেকের বাড়িতে হালুয়া-রুটিসহ উপাদেয় খাবার তৈরি করা হয় এবং তা আত্মীয়স্বজন, প্রতিবেশী ও গরিব-দুঃখীর মধ্যে বিতরণ করা হয়।

পবিত্র শবে বরাতে রাতে বিস্ফোরক দ্রব্য, আতশবাজি, পটকা, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানো নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

পবিত্র এই রজনিকে রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধির মহামূল্যবান সুযোগ হিসেবে সবাইকে ইবাদত, আত্মসমালোচনা এবং মানবকল্যাণমূলক কাজে আত্মনিয়োগের করা দরকার।

ইসলামী ঐতিহ্য অনুযায়ী এ রাত বিশেষ ফজিলতপূর্ণ এবং ক্ষমা প্রার্থনার অনন্য সময়। হাদিসের বর্ণনা উল্লেখ আছে যে, এই রাতে আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের প্রতি বিশেষ রহমত ও ক্ষমা বর্ষণ করেন।

শবেবরাতের শিক্ষা শুধু ব্যক্তিগত ইবাদতে সীমাবদ্ধ না রেখে সমাজ ও জাতির কল্যাণে প্রয়োগ করতে হবে। সকল অন্যায়, অবিচার, অনাচার ও কুসংস্কার বর্জন করে শান্তি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

মহান আল্লাহর দরবারে প্রার্থনা করে বলি, সর্বশক্তিমান আল্লাহ যেন আমাদের সকলকে ক্ষমা করেন, হেফাজত করেন এবং দেশ ও জাতিকে শান্তি, অগ্রগতি ও কল্যাণের পথে পরিচালিত করেন।
মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট আমরা একান্ত মোনাজাত করবো। পবিত্র শবে বরাতের উছিলায় দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উন্নতি, কল্যাণ ও শান্তি কামনা করছি।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাবান মাসে সকল গুনাহ ও পাপরাশি থেকে পবিত্র হয়ে যথাযথভাবে রমযান মাসকে বরণ করার তাওফিক দান করুন। আমীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme