রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে পুলিশ প্রশাসনের সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময় চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত

রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৪ বার পঠিত

 

স্টাফ রিপোর্টার :-

রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে নির্বাচনী প্রচার ও গণসংযোগ করেছেন মহানগর যুবদলের নেতা-কর্মীরা।
শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে মহানগরীর বিভিন্ন এলাকায় এই প্রচারণা চালানো হয়।
রাজশাহী ​মহানগর যুবদলের নেতা সবুজ আলী ও পুলকের সঞ্চালনায় এই গণসংযোগ চালানো হয়। নতুন বিল সিমলায় ঈদগা মাঠ হতে শুরু হয়ে মিছিল বের করা হয়। মিছিলটি মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডের দাশপুকুর হয়ে বহরুমপুর মোড়, তেরোখাদিয়া স্টেডিয়াম ও বিলসিমলা মোড় উত্তরা ক্লিনিক মোড় পর্যন্ত প্রদক্ষিণ করে। এসময় নেতা-কর্মীরা সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।মহানগর, যুবদলের যুগ্ন আহবায়ক নাজির হাসান নাজির।
৩ নম্বর ওয়ার্ড যুবনেতা সবুজ আলী, সঞ্চালনায় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আরও
অংশনেন তিন নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মাসুদ আলী (পুলক),
মহানগর যুবনেতা হাসেম আলী ।
ছাড়াও প্রচারণায় উপস্থিত ছিলেন যুবনেতা সাদ্দাম, খাইরুল (১৪ নম্বর ওয়ার্ড), আলাল, খোকন ও সজলসহ স্থানীয় যুবদলের নেতা-কর্মীরা।
এছাড়া অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফারুক মাহমুদ, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ সভাপতি মোহাম্মদ সিদ্দিক হোসেন, উপদেষ্টা শামসুদ্দিন সামু এবং মহানগর বিএনপির সদস্য এ মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আক্কাস আলী প্রমোখ। এছাড়াও বিএনপির পাঁচ শতাধিক বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গণসংযোগ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, সাধারণ মানুষের মধ্যে ধানের শীষের পক্ষে ব্যাপক জোয়ার তৈরি হয়েছে। আগামী নির্বাচনে কেন্দ্র পাহারা দিয়ে ভোট নিশ্চিত করার জন্য তারা নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

কর্মসূচিতে বিএনপি, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme