রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
  • ১৩২ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা ৩ নং ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ঐতিহ্যবাহী তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা কুচকাওয়াজ নৃত্য পরিবেশন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে বেজ পরিয়ে দেন অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। পরে কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হয়।
উক্ত ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠান বেলুন ফেস্টুন উড়িয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিদর্শক প্রফেসর ড. মোঃ মাসুদ রানা খান।

২৬শে জানুয়ারী সোমবার সকালে তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তামাই গ্রামের বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব ফজলার রহমান তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রফেসর মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ সামসুল হক খান, সিরাজগঞ্জ সরকারি কলেজের প্রফেসর মোঃ জাহিদ হাসান দিপুল, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মোঃ রুহুল আমিন মন্টু, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মোঃ সোলায়মান হোসেন মোল্লা,

আলহাজ্ব আব্দুল আজিজ সরকার, আলহাজ্ব আব্দুল মজিদ বাবলু ফকির, তামাই অগ্রণী সংসদ ক্লাবের সভাপতি মোঃ আব্দুল্লাহ মোল্লা, ইউপি সদস্য মোঃ শাহ আলম মন্ডল।

শুভেচ্ছান্তে তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হামিদ সরকার ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রী এবং মাঠের চারদিকে হাজার হাজার দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। খেলা শেষে বিজয়ী ছাত্র ছাত্রীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি প্রফেসর ড. মোঃ মাসুদ রানা খান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme