রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

সিরাজগঞ্জ আদালতে জামায়াত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা,

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬
  • ১৫৯ বার পঠিত

 

রেজাউল করিম নিজস্ব প্রতিনিধি :

 

বিএনপি’র সাবেক চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকো’কে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে- ইসলামি ধর্মীয় বক্তা ও কুষ্টিয়া-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা’র বিরুদ্ধে সিরাজগঞ্জ আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে।

 

মঙ্গলবার (২০ জানুয়ারি-২০২৬খ্রি.) দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন-সম্পাদক সাবেক ভিপি মোঃ শামীম খান বাদী হয়ে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে মামলা দায়ের করেন।
আদালতের বিচারক সুমন কর্মকার মামলাটি গ্রহন করে আদেশের জন্য অপেক্ষায় রেখেছেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী ও সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্ণেল এতথ্য নিশ্চিত করে বলেন, মামলাটি আদালতে শুনানী হয়েছে। বিচারক মামলাটি গ্রহন করেছেন। তিনি আদেশ অপেক্ষমান রেখেছেন।

 

এদিকে আরফাত রহমান কোকো’কে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ায় – বিএনপির ক্ষুব্ধ নেতা-কর্মীরা আদালত চত্বরে প্রতিবাদ মিছিল করে। তারা আমির হামজা’র গ্রেপ্তার দাবী করেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। এসময়ে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র যুগ্ন-সাধারণ সম্পাদক মোস্তফা নোমান আলাল, সাংগঠনিক সম্পাদক মোঃ আবু সাঈদ সুইট, দপ্তর সম্পাদক এস.এম.তানভীর মাহমুদ পলাশ,শহর বিএনপি নেতা রেজাউল করিম জোয়ার্দার সহ নেতাকর্মীরা।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০২৪ খ্রি. ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে বিএনপি’র জন সমর্থন বৃদ্ধি পাওয়ায় কুষ্টিয়া জেলার জামায়াত ইসলামী এমপি প্রার্থী মুফতি আমির হামজা বিএনপি’র নেতা-নেত্রী সম্পর্কে বিভিন্ন সময় অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে আসছেন। গত ১৬ জানুয়ারী একটি ইসলামী ওয়াজ মাহফিলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা খালেদা জিয়ার ছোট ছেলে ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকোকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।
বক্তব্যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় সারা দেশে বিএনপির নেতাকর্মী সহ সর্বস্তরের জনসাধরণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমির হামজা’র আপত্তিকর বক্তব্যে বিএনপি ও জিয়া পরিবারের ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্নু হয়েছে। বক্তব্যেটি আমি নিজে শুনে হতভম্ভ হয়। আমির হামজার মানহানিকর বক্তব্যে শুনে বাদী নিজে আহত, মর্মাহত ও ক্ষুব্ধ হয়ে মামলা দায়ের করেন। আমির হামজাকে গ্রেফতারী পরোয়ানা মুলে আদালতে হাজির করে ন্যায় ও সু-বিচার করার আবেদন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme