রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে পুলিশ প্রশাসনের সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময় চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত

গোদাগাড়ী পৌর আ.লীগের ক্রীড়া সম্পাদক দুলাল গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১১৬ বার পঠিত

মোঃ সুজন আহাম্মেদ রাজশাহীঃ

রাজশাহীর গোদাগাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিতে হামলার ঘটনায় দায়ের করা মামলায় গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম দুলালকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় গোদাগাড়ী সদর উপজেলার ডাইংপাড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত দুলাল মৃত আফসার আলীর ছেলে। তিনি গোদাগাড়ী সরকারি মেডিকেল মোড় এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি গোদাগাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে একটি কর্মসূচি পালনের সময় একদল লোক আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এ সময় আন্দোলনের কয়েকজন নেতাকর্মী আহত হন। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় আহতদের পক্ষ থেকে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় একাধিক ব্যক্তিকে আসামি করা হয়

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির বলেন, মামলার তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme