রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

বেলকুচিতে জিয়া সাইবার ফোর্স এর উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৬২ বার পঠিত

 

রিপোর্ট, রেজাউল করিম সিরাজগঞ্জ  :

সিরাজগঞ্জের বেলকুচিতে জিয়া সাইবার ফোর্স বেলকুচি উপজেলা ও পৌর কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ৫ই মার্চ, ফাইজাল খানের নেতৃত্বে “We Revolt” নামে একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে জিয়া সাইবার ফোর্সের (ZCF) যাত্রা শুরু হয়। এটি মূলত জাতীয়তাবাদী আদর্শ প্রচার এবং সাইবার স্পেসে গণতন্ত্র পুনরুদ্ধারের উদ্দেশ্যে গড়ে ওঠে। ১৮ই মার্চ গ্রুপটির নাম পরিবর্তন করে “জিয়া সাইবার ফোর্স” রাখা হয়। মিডিয়া প্রচারের জন্য “জিয়া সাইবার ফোর্স মিডিয়া সেল” নামে একটি পেজ চালু করা হয়, যা দলের আদর্শকে প্রচারে সহায়ক ভূমিকা পালন করে। এজন্য জিয়া সাইবার ফোর্স নামে একটি সংগঠন করা হয়, যাতে জাতীয়তাবাদী দল বিএনপির সার্বিক প্রচার প্রচারণায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

১৬ই জানুয়ারি ২০২৬ শুক্রবার সকালে বেলকুচি উপজেলা বিএনপির তামাই অস্থায়ী কার্যালয়ে জিয়া সাইবার ফোর্স এর পরিচিতি সভায় বেলকুচি উপজেলা “জিয়া সাইবার ফোর্স “এর সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক এবং সিরাজগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আমিরুল ইসলাম খান আলিম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জিয়া সাইবার ফোর্স এর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম জুবিটার, সহ সাংগঠনিক সম্পাদক রোমান রিয়াদ, জিয়া সাইবার ফোর্স পৌর কমিটির সভাপতি মোঃ সেলিম রেজা।
পরিচিতি সভার সঞ্চালনা করেন বেলকুচি উপজেলা জিয়া সাইবার ফোর্স এর সাধারণ সম্পাদক মোঃ ফাহিম হাসান ও জিয়া সাইবার ফোর্স পৌর কমিটির সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন জিয়া সাইবার ফোর্স এর সহসভাপতি মোঃ জহুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সজীব ইসলাম, প্রচার সম্পাদক মোঃ মিরাজ হোসেন, অর্থ সম্পাদক বেলাল প্রামানিক, সহ সাংগঠনিক সম্পাদক ইয়াছিন ফাহাদ রানা, কার্যকরী সদস্য তানিম মুন্সি সহ জিয়া সাইবার ফোর্স এর উপজেলা ও পৌর কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme