রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেতিল মহাশ্মশানে নবনির্মিত চুল্লি ও শেডের ফলক উন্মোচন করলেন রনজিৎ ঘোষ এনায়েতপুরে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চৌহালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সদিয়া ইউনিয়নের বেতিল ওয়ার্ডে সরকারি ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু সিরাজগঞ্জে হুরাসাগর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মন্ত্রী টুকু, পুরোনো বেইলি সেতু ঝুঁকিপূর্ণ, নতুন সেতু নির্মাণে স্বস্তি দুই উপজেলার মানুষের বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হাটিকুমরুল প্রেসক্লাবের কমিটি গঠন: সভাপতি জাকির, সম্পাদক মোর্শেদ

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১১১ বার পঠিত

শেখ মাহবুব সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল প্রেসক্লাবের’ কার্যনির্বাহী কমিটি (২০২৬–২০২৮) গঠন করা হয়েছে।

১৪ জানুয়ারী দুপর ২টার সময় হাটিকুমরুল গোলকপুর সিদ্দিকীয়া কমপ্লেক্সের প্রথম তলায় অবস্থিত প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক সভার মাধ্যমে ১২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন হাটিকুমরুল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সরোয়ার মোর্শেদ পলাশ। সভায় উপস্থিত সদস্যদের প্রকাশ্য প্রস্তাব ও সর্বসম্মত সমর্থনে প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির হোসাইনকে সভাপতি এবং শাহরিয়ার মোর্শেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। একই সঙ্গে জুয়েল রানাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

নবনির্বাচিত সভাপতি মো. জাকির হোসাইন দৈনিক যায়যায়দিন সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি এবং ডেলটা টাইমস সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। সাধারণ সম্পাদক শাহরিয়ার মোর্শেদ মুভি বাংলা টেলিভিশন-এর সলঙ্গা রায়গঞ্জ প্রতিনিধি এবং সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা দৈনিক অপরাধ কন্ঠ
এ ছাড়া সহ-সভাপতি হিসেবে আব্দুল খালেক,নিউজ ২১ বাংলা টেলিভিশন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সরোয়ার মোর্শেদ পলাশ দৈনিক ডেল্টা টাইমস ও যুগ্ম সম্পাদক মো. আল আমিন হোসেন,প্রথম দর্পন কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম,দৈনিক নাগরিক ভাবনা দপ্তর সম্পাদক শাহাদাৎ হোসেন (১), দৈনিক আজকের জনবানী প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মাহবুব চ্যানেল এস টেলিভিশন নির্বাচিত হন।

কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হন মো. তানজির (টিটু)দৈনিক সিরাজগঞ্জ বার্তা , মোছঃ সান্তুু দৈনিক দেশ রুপান্তর, শাহাদাৎ হোসেন (২) দৈনিক সংবাদ সারাবাংল।

সভায় সভাপতির বক্তব্যে সরোয়ার মোর্শেদ পলাশ নবগঠিত কমিটির প্রতি আস্থা প্রকাশ করে বলেন, দায়িত্বশীল ও পেশাদার সাংবাদিকতার মাধ্যমে হাটিকুমরুল প্রেসক্লাবকে আরও গতিশীল ও ঐক্যবদ্ধ সংগঠনে রূপান্তরিত করতে নবনির্বাচিত নেতৃবৃন্দ কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme