রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

উল্লাপাড়ায় জনপ্রিয় হচ্ছে কালোজিরা চাষ

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৩১ বার পঠিত

 

মোঃ এনামুল হক উল্লাপাড়া( সিরাজগঞ্জ) প্রতিনিধি:

উল্লাপাড়ায় কালোজিরা চাষে জনপ্রিয় হয়ে উঠেছে কৃষক ।কৃষকদের মধ্যে উচ্চ ফলনশীল কালোজিরা চাষে বেশী আগ্রহ পরিলক্ষিত হচ্ছে। ফলে দিন দিন কালিজিরার চাষ বৃদ্ধি পাচ্ছে। উল্লাপাড়ার জমি গুলোতে আবাদকৃত ফসলের অবস্থা ভালো হওয়ায় কালোজিরা চাষে ঝুকছে কৃষক।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় ১ হেক্টর জমিতে কালোজিরা চাষ করা হয়েছে৷

মৌসুমে রোগ এবং তাপ প্রতিরোধী উচ্চ ফলনশীল জাতের কালোজিরা চাষ করা হয়েছে। উচ্চ ফলনশীল জাতের কালোজিরা এ বছর চাষ করা হয়েছে। বিশেষ করে কালোজিরা চাষের সময়, কৃষকদের কালোজিরা বীজ পরিশোধন করে বীজের মরা প্রতিরোধের পরামর্শের ফলে কৃষকদের দ্বারা বাহিত রোগের সংখ্যা কমেছে।

কৃষি বিভাগের পরামর্শে, সময়ের সাথে সাথে কালোজিরা ক্ষেতে বিভিন্ন ধরণের কীটনাশক স্প্রে করার ফলে ভয়ঙ্কর কোন রোগ দেখা দেয়নি বলে জানান কৃষকরা।

উল্লাপাড়া উপজেলার বাদুল্লাপুর গ্রামের কৃষক আবু সাইদ খাঁ জানান, তিনি কৃষি বিভাগের সহায়তায় ১বিঘা জমিতে উচ্চ ফলনশীল জাতের কালোজিরা চাষ করেছেন।কালোজিরার ভালো ফলনের আশা আশা করছেন তিনি ।

এবিষয়ে উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুবর্ণা ইয়াসমিন সুমি বলেন,
উপজেলায় উচ্চ ফলনশীল কালোজিরা চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। এই মৌসুমে রোগ বালাই এত তীব্র হয়নি।কৃষকদের জন্য উপজেলা কৃষি অফিসের সহায়তা সব সময় অব্যহত রয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে, এই মৌসুমে কালোজিরা উৎপাদন ভালো হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme