রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত আমি সাংবাদিক সত্য লেখাই আমার কাজ-মোঃ রেজাউল করিম,

রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্ৰেপ্তার-০২

  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ৮৪ বার পঠিত

 

মোঃ শফিকুল ইসলাম রংপুর বিভাগীয় প্রধানঃ

রংপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অপরাধে চক্রের দুই জনকে আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ।
আটককৃতরা হলেন, রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল এলাকার শরিফুল ইসলামের ছেলে গোলাম কিবরিয়া (২৮) অপরজন একই উপজেলার কাশিনাথপুর গ্রামের গোপাল চন্দ্রের ছেলে সুমন চন্দ্র (২৭)।

রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী সময় ২.৩০ মিনিটে তার কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এ তথ্য নিশ্চিত করেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে রংপুর পুলিশ লাইন সংলগ্ন ক্যাপ্টেন ব্যাকোলজি এলাকা থেকে তাদের আটক করা হয়।

ডিবি’র উপ-পুলিশ কমিশনার বলেন,
গোপন সংবাদের ভিত্তিতে ডিবি টিম জানতে পারে যে, একটি চক্র আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিভিন্নভাবে জাল-জালিয়াতির চেষ্টা করছে। এমন তথ্যের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা তৎপর ছিলাম। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওই দুজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ডিজিটাল ডিভাইস ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

উপ-পুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তিদ্বয় অপরাধ স্বীকার করে বলেন, ডিজিটাল ডিভাইস সরবরাহের লক্ষ্যে সেখানে তারা অবস্থান করছিলো। জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে ইতিমধ্যেই তাদের কাছ থেকে প্রশ্নফাঁসের গুরুত্বপূর্ণ তথ্য ও সূত্র পেয়েছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme