রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত বেলকুচিতে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও আলোচনা সভা বেলকুচিতে কিশোরদের উদ্যোগে নাইট সুপার সর্ট পিচ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সিরাজগঞ্জে জাঁকজমকপূর্ণভাবে উদ্বোধন হলো নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন জেলা প্রশাসক নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা লন্ডনে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হলো ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ ও গুণীজন সম্মাননা সিরাজগঞ্জে এসআরবি-১২ এর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার সলঙ্গায় চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল করিম সিরাজী মিশুক গাড়ী ও মোটরসাইকেল নিয়ে হাজারও নেতাকর্মীর শোডাউন বেলকুচিতে জাতীয় দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত

এনায়েতপুরে যাত্রা শুরু করল ‘কৃষ্ণচূড়া ক্লাব’

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি :

সিরাজগঞ্জের এনায়েতপুরের দক্ষিণ জনপদে খেলাধুলা, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘কৃষ্ণচূড়া ক্লাব’।

সোমবার সন্ধ্যার দিকে দ্বাদশপট্টি কৃষ্ণচূড়া মোড়ে অস্থায়ী কার্যালয় ফিতা কেটে উদ্বোধন ও খেলাধূলার উপকরণ বিতরণ করেন ক্লাবের প্রধান উপদেষ্টা ভূইয়া শাহীন সানী।

এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এনায়েতপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব আব্দুস ছামাদ খান। সভাপতিত্ব করেন কৃষ্ণচূড়া ক্লাবের প্রতিষ্ঠাতা রফিক মোল্লা।

এসময় এনায়েতপুর বণিক সমিতির সহসভাপতি মুক্তার হাসান, আইসিএল স্কুলের প্রধান শিক্ষক এম. ওয়াহিদুজ্জামান, সমাজ সেবক আনোয়ার হোসেন ও আব্দুল মোন্নাফ, ব্যবসায়ী জুয়েল সরকার, সাংবাদিক সোহেল রানা ও সাংবাদিক ইয়াহিয়া খান সহ স্থানীয় বাসিন্দা আলতাফ হোসেন বক্তব্য রাখেন।

এদিকে শত কৃষ্ণচূড়া গাছ লাগিয়ে আলোচিত এলাকার কিশোর-তরুণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে জাতীয় পতাকা ও ক্লাবের লোগো উন্মোচনের মধ্য দিয়ে নতুন এই সংগঠনটির শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

এসময় বক্তারা বলেন, এলাকার তরুণ সমাজকে অবক্ষয় ও মাদকের করাল গ্রাসে নিমজ্জিত, এ থেকে উত্তরণে শিক্ষা, খেলাধুলা, শারীরিক ও মানসিক বিকাশ
এবং মানবিক ও সামাজিক সচেতনতা গড়ে তোলার বিকল্প নেই। ‘কৃষ্ণচূড়া ক্লাব’ প্রতিষ্ঠার মাধ্যমে যুবসমাজ একটি সঠিক দিকনির্দেশনা পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

​এদিকে নতুন এই ক্লাবের আত্মপ্রকাশের মাধ্যমে এনায়েতপুরের দক্ষিনাঞ্চলের অবহেলিত জনপদের তরুণরা একটি সুন্দর, সৃজনশীল ও মানবিক সমাজ গঠনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme