রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বেলকুচিতে পুলিশ প্রশাসনের সাথে পূজা উদযাপন কমিটির মতবিনিময় চৌহালীর সদিয়া চাঁদপুরে ফাইনালে এলোংগীকে হারিয়ে চর উল্লাপাড়া চ্যাম্পিয়ন বড়ধুল ইউনিয়নে জি আর সরকারি চাউল বিতরণে দুর্নীতি অনিয়মের নিউজ করায় সাংবাদিকদের নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলনের তীব্র নিন্দা ও প্রতিবাদ বেলকুচিতে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান আজ শুরু ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ মোতালেব প্রামানিক ভাঙ্গাবাড়ী ইউনিয়ন ২নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী হিসেবে জনগনের দোয়া ও সমর্থন চান মোঃ সুজন খাঁন বেলকুচিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলকে সুসংগঠিত করতে বিএনপির মতবিনিময় সভা বেলকুচিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আলোচনা সভা বেলকুচিতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বেলকুচিতে যমুনার বুকে পানসি ও কোষা নৌকা বাইচ অনুষ্ঠিত

পবায় পেয়ারা বাগানে গাঁজা চাষ, গাছ উদ্ধারসহ একজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬
  • ১২৭ বার পঠিত

মোঃ সুজন আহাম্মেদ রাজশাহীঃ

রাজশাহী মহানগরীর পবা থানার পুলিশ অভিযান চালিয়ে একটি পেয়ারা বাগান থেকে গাঁজার গাছ উদ্ধার করেছে। এ ঘটনায় গাঁজা চাষের অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. আব্দুল মাজেদ (৪৫)। তিনি পবা থানার দুর্গা পারিলা গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে।
বুধবার (৭ জানুয়ারি ২০২৬) বেলা পৌনে ১২টার দিকে আরএমপির পবা থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই এটিএম আশিকুল ইসলাম ও তাঁর নেতৃত্বাধীন একটি টিম ওয়ারেন্ট তামিল ও নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পবা থানার দুর্গা পারিলা এলাকায় অবস্থিত আব্দুল মাজেদের মালিকানাধীন একটি পেয়ারা বাগানে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাগানের ভেতর থেকে ডালপালাসহ আনুমানিক সাড়ে ৯ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই মাজেদকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি গাঁজা সেবন ও বিক্রয়ের উদ্দেশ্যে গাছটি রোপণ করেছিলেন বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আরএমপির পবা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫ দৈনিক আমার দিনকাল
Customized By BlogTheme